× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:১০ পিএম

নারায়ণগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:১০ পিএম

আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদকে তার মায়ের জানাজায় নেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদকে তার মায়ের জানাজায় নেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় আনা হয়। মায়ের মরদেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

আরিফ মাহমুদ কোতালেরবাগ এলাকার মৃত আব্দুর রব ও আমেনা বেগমের ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তিনি দুই মাস ধরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হয়ে আরিফ মাহমুদ নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মা আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান।

পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট আরিফ মাহমুদকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।

এ সময় তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। জানাজা ও দাফন শেষে তাকে পুনরায় নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!