× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৭:৫০ পিএম

নারায়ণগঞ্জে দুটি ক্লিনিকে অভিযান, ৫ লাখ জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৭:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবার বিরুদ্ধে দুটি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

মো. তারিকুল ইসলাম জানান, অভিযানে মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবে সেবার মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য আদায়, অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ না করা, যথাযথ স্টেরিলাইজেশনের অভাব, প্যাথলজিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতার প্রমাণ প্রদর্শনে ব্যর্থতা এবং বেড অনুযায়ী নার্সের স্বল্পতাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পলি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, সেবার মূল্যতালিকা সংরক্ষণ না করা, ইচ্ছামতো মূল্য নির্ধারণ এবং দক্ষ জনবল ছাড়া প্যাথলজি পরীক্ষা পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটিকে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Link copied!