ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:৩৩ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শিশু ধর্ষণ অপরাধ দমন আদালতের বিচারক মো. মমিনুল ইসলাম এ রায় দেন।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বরগুনার সোনাখালী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. রাসেল (৩৬), ভোলার চরফ্যাশন এলাকার আজগর মাঝির ছেলে মো. আল আমিন (৩৫), পটুয়াখালী নন্দীপাড়া এলাকার ইউসুফের ছেলে মো. মামুন (৪২) ও একই এলাকার আল আমিনের স্ত্রী জোসনা বেগম (৩১)।

তাদের মধ্যে মো. রাসেল ছাড়া বাকি সব আসামি পলাতক রয়েছে। মামলার বরাতে জানা যায়, ২০২৩ সালের ১ এপ্রিল অপরাধীরা সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকা থেকে ভুক্তভোগী ১২ বছরের শিশুকে আটকে রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি ও শিশুকে ধর্ষণ করে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, এ ঘটনায় শিশুর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচারকি কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।