× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০১:৫৪ পিএম

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০১:৫৪ পিএম

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ-গোলাগুলি। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ-গোলাগুলি। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট (ওয়েস্টেজ) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে ফতুল্লা মডেল থানার এনায়েতনগর ইউনয়নের চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছে। আহতরা হলেন এনায়েতনগর ইউনয়ন বিএনপি নেতা মো. হোসেন খোকার ছেলে রাকিব (২৩) এবং স্থানীয় বিএনপি নেতা রফিক (৪০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘ডয়েজল্যান্ড’ নামের একটি পোশাক কারখানার ঝুট (ওয়েস্টেজ) মালামাল নামানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুগ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং গুলিবর্ষণ করা হয়। এতে রাকিব গুলিবিদ্ধ হন এবং ককটেলের আঘাতে রফিক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে সশস্ত্র লোকজন কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। গুলিবিদ্ধ রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসী জানান, সংঘর্ষের সময় গোলাগুলি ও বিস্ফোরণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

এনায়েতনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা বলেন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে আগে থেকে অবস্থান নেওয়া অভি, মনির, সুমন ও জসিমসহ ২০-৩০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে তিনি দাবি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝুট ব্যবসা নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!