× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০২:৫৫ পিএম

রূপগঞ্জে পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্যসহ ৬ কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০২:৫৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুন) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রূপগঞ্জের গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন রানা ও বাবু লাল, বরপা এলাকার আকাশ, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ফরহাদ হোসেন ও রনি এবং কায়েতপাড়া দক্ষিণপাড়া এলাকার দিল মোহাম্মদ দিলু।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রূপগঞ্জ থানা পুলিশের পৃথক দল গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি মকবুল হোসেন রানাকে এবং ৫০০ গ্রাম গাঁজাসহ বাবু লালকে গ্রেপ্তার করে।

এ ছাড়া বরপা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিলসহ মাদক কারবারি আকাশকে গ্রেপ্তার করা হয়। চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে ২৫ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন এবং বিপুল পরিমাণ গাঁজাসহ রনিকে গ্রেপ্তার করা হয়। 

অন্যদিকে, কায়েতপাড়া দক্ষিণপাড়া এলাকা থেকে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি দিল মোহাম্মদ দিলুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

ওসি আরও জানান, মাদক উদ্ধারে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!