× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৭:১২ পিএম

রূপগঞ্জকে আন্তর্জাতিক মানের জনপদে গড়ার ঘোষণা এমপি দিপুর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৭:১২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বিএনপি সরকার গঠনের পর গত চার মাসে রূপগঞ্জ উপজেলায় ৪০০ কোটি টাকারও বেশি উন্নয়ন বরাদ্দ পাওয়া গেছে, যা দেশের অন্য যেকোনো উপজেলার তুলনায় সর্বাধিক। তিনি বলেন, রূপগঞ্জকে এমনভাবে সাজানো হবে, যাতে এর সৌন্দর্য ও উন্নয়ন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত হয়।

বুধবার (১৭ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি দিপু বলেন, নির্বাচনের আগে তিনি রূপগঞ্জবাসীর কাছে ‘স্বপ্নের রূপগঞ্জ’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বালু নদীর ওপর শতকোটি টাকা ব্যয়ে একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে এবং তারাবো পৌরসভার উন্নয়নের জন্য ১৮০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। টিআর, কাবিখা, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে গত চার মাসে ৪০০ কোটি টাকার বেশি বরাদ্দ অনুমোদন হয়েছে। রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো, সবুজায়ন এবং প্রবাহমান দুটি নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান একটি আধুনিক ও সুন্দর নগরী গড়ে তুলতে চান। রূপগঞ্জের উন্নয়নে যত অর্থের প্রয়োজন হবে, তা বরাদ্দ দেওয়া হবে। তিনি আপনাদের পাশে থাকবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, মারজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়।

Link copied!