× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০২:০৮ এএম

জ্বালানি সংকটে নরসিংদী, পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০২:০৮ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় পেট্রলপাম্পগুলোতে গ্রাহকদের চাপ বেড়েছে। বিশেষ করে যেসব পাম্পে জ্বালানি সরবরাহ রয়েছে, সেখানে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রোববার (২৯ মার্চ) সকালে বেলাব উপজেলার বারৈচা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মেসার্স এল এন ভূঁইয়া অ্যান্ড সন্স পেট্রলপাম্পে এমন চিত্র দেখা যায়। সেখানে শতাধিক মোটরসাইকেলচালক জ্বালানি নেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন ধরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় অনেক পাম্পে সংকট দেখা দিয়েছে। ফলে যেসব পাম্পে জ্বালানি পাওয়া যাচ্ছে, সেখানে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। চালকেরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন, কেউ কেউ জ্বালানি না পেয়ে ফিরে যাচ্ছেন।

এ অপ্রত্যাশিত সংকটে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নজরুল ইসলাম নামের এক মোটরসাইকেলচালক বলেন, “সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখন বেলা ১০টা বাজে, এখনো তেল পাইনি। এত ভোগান্তি আগে দেখিনি।”

তিনি আরও বলেন, শুধু মোটরসাইকেল নয়, বোতল নিয়েও অনেকে লাইনে দাঁড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দ্রুত সমাধানের দাবি জানান তিনি।

পাম্পটির মালিক জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে পরিমাণ জ্বালানি এসেছে, তা বিশৃঙ্খলার কারণে সঠিকভাবে বিতরণ করা যাচ্ছে না। পর্যাপ্ত সরবরাহ এলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!