× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:৪০ পিএম

নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে আহত ১৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর সদর উপজেলার মাধবদীর ভগিরথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিম (৫) ও অন্যরা অজ্ঞাতনামা।

জানা যায়, শুক্রবার নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত বাবা লাল মিয়া মোল্লার কুলখানি ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়।

কুলখানিতে ভগিরথপুরসহ আশেপাশের এলাকার প্রায় ৮-১০ হাজার লোক অংশগ্রহণ করতে জমায়েত হয় বিদ্যালয়ের গেটের সামনে। জুমার নামাজের পর বিদ্যালয়ের গেট খুলে দিয়ে হুড়াহুড়ি করে লোকজন গেট দিয়ে স্কুল মাঠে প্রবেশ করতে গেলে ধাক্কাধাক্কি এবং পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বলেন, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে কুলখানি অনুষ্ঠান করার জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার ঘটনা আমার জানা নেই।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, এ ঘটনায় নরসিংদী সদর হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য থেকে গুরুতর আহতাবস্থায় একজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!