× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১১:২৪ এএম

আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করেনি : খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১১:২৪ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকার সমাজকল্যাণমূলক সংস্কারে কোনো কাজ করেনি, তারা দলীয়করণ ও লুটপাটে ব্যস্ত ছিল। জনগণের জন্য তারা কোনো কাজ করে নাই বলে তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। নির্বাহী আদেশে তাদের দল নিষিদ্ধ। আমাদের বিএনপি সরকার নির্বাচনের আগে জনগণের কাছে যে ওয়াদা করেছে, ৫ বছরে পর্যায়ক্রমে তা অক্ষরে অক্ষরে পালন করবে। চার মাসেই যা দৃশ্যমান আপনাদের সামনে। অতীতে কোনো সরকারের আমলে এমনটা হয় নাই। পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে নির্বাচনি ওয়াদা বাস্তবায়ন হয়েছে এমন উদাহরণ খুব কম।

তিনি বুধবার (২৪ জুন) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের কান্দাপাড়ায় শতবর্ষী ঐতিহাসিক প্রসন্ন সাহার পুকুরটি ছাত্রদলের সহযোগিতায় পুনরায় ব্যবহারোপযোগী ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি শিরীন সুলতানা, জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক দীপঙ্কর সাহা রানা, সাংবাদিক বিশ্বজিৎ সাহা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীবৃন্দ প্রমুখ।

এর আগে নরসিংদী সরকারি মহিলা কলেজের সামনে একটি যাত্রী ছাউনির উদ্বোধন, প্রসন্ন সাহার পুকুরে মৎস্য উন্মুক্তকরন, পুকুর পাড়ে বৃক্ষ রোপণসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন অতিথিরা।

রূপালী বাংলাদেশ

Link copied!