ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুরুদাসপুরে শিশু ধর্ষণচেষ্টায় গ্রেপ্তার ১

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:০০ এএম
গুরুদাসপুর থানা। ছবি : সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে প্রথম শ্রেণিপড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. লিখন (১৮) বৃহস্পতিবার রাতে পাশের বাড়ির শিশুকে একা পেয়ে লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লিখন পালিয়ে যায়। 

পরে শিশুটি তার মাকে বিষয়টি জানালে মা থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ গিয়ে লিখনকে আটক করে থানায় নিয়ে আসে। মেয়ের মা বাদী হয়ে লিখনের নামে মামলা করেন।

গুরুদাসপুর থানার ওসি মো. শফিকুজ্জামান সরকার বলেন, এ ব্যাপারে মামলা হলে শুক্রবার লিখনকে নাটোর কারাগারে পাঠানো হয়।