ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বোমা ফাটিয়ে গুলি ফুটিয়ে নির্বাচন বানচাল করা যাবে না : দুলু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির কেন্দ্রীয় নেতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি ৭১ সালে ষড়যন্ত্র চক্রান্ত করেছিল। বাংলাদেশের বিভিন্ন সময় চক্রান্ত করেছে। তারা যেন নতুন করে আর মাথা তুলে দাঁড়াতে না পারে এ জন্য দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। আমার আপনাদের মাধ্যমে ওই ষড়যন্ত্রকারীদের বলতে চাই, কোনো ষড়যন্ত্র-চক্রান্ত বোমা ফাটিয়ে, গুলি ফুটিয়ে, অরাজকতা করে, ত্রাস সৃষ্টি করে আগামী সংসদ নির্বাচন বানচাল করা যাবে না।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সন্ধায় নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের সেনভাগ মধ্যপাড়া এলাকায় নির্বাচনি মতবিনিময় সভায় তিনি  এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, ব্যারিস্টার তাসনুভা তাবাসুম রাত্রী, জেরিন সুবাহ রোদেলা, নাসিম উদ্দিন নাসিম, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনিসহ বিএনপির নেতৃবৃন্দ।