নাটোরের বড়াইগ্রামে আলু ভর্তি ট্রাকের সঙ্গে সুপারী ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও অপর চালকসহ দুই সহকারী আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম জামাল সরদার (৩৫)। তিনি আলুবাহী ট্রাকের চালক ছিলেন এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বাগেরহাট থেকে নাটোরগামী আলুভর্তি ট্রাক ও নাটোর থেকে পাবনাগামী সুপারী ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহত অপর চালক ও দুই সহকারীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মরদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত সকল আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন