× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৭:৪৩ এএম

৩ দিনের মধ্যে চাঁদা ফেরত দেবেন, না হয় ঠিকানা হবে কারাগার : হুইপ দুলু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৭:৪৩ এএম

বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, নলডাঙ্গা পৌরসভার ৩০ জন ব্যবসায়ীর কাছ থেকে যারা চাঁদা নিয়েছেন, তাদের তিন দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে, অন্যথায় তাদের ঠিকানা হবে কারাগার।

মঙ্গলবার (১৭ মার্চ) নাটোর শহরের এনএস কলেজ সরকারি মাঠে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এমন হুঁশিয়ারি দেন। 

হুইপ দুলু বলেন, নলডাঙ্গা পৌরসভায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পর তিনি ভোট কম পাওয়ার কারণও খুঁজে পেয়েছেন। তিনি স্পষ্টভাবে জানান, বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলদারের স্থান নেই এবং এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, মৃত্যু পর্যন্ত সত্য ও ন্যায়ের পক্ষে থাকার অঙ্গীকার রয়েছে তার। সকল ধরনের অবৈধ কার্যক্রম, যেমন বিচার-সালিশ, পুকুর খনন, বালু উত্তোলন ও অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেন, অন্যথায় জড়িতদের পরিণতি ভালো হবে না।

অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!