× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৪:১৪ এএম

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের এএসআই আহত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৪:১৪ এএম

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের রসুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম মো. আজিজ। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় এএসআই আজিজ আহত হন।

গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!