× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৮:১৪ পিএম

বাগাতিপাড়ায় স্কুলের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৮:১৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, ঢালাইয়ে সিমেন্টের স্বল্প ব্যবহার এবং তদারকির ঘাটতির কারণে পুরো কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় কর্তৃপক্ষ।

উপজেলার জামনগর ইউনিয়নের চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নির্মাণাধীন সীমানা প্রাচীরের কাজে এসব অনিয়মের অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগ, প্রাচীর নির্মাণে ইটের খোয়া যথাযথভাবে ব্যবহার না করে বালু ও ডাস্ট মিশিয়ে ঢালাই করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় অনুপাতে সিমেন্ট ব্যবহার না করায় নির্মাণকাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই প্রাচীরের কিছু পিলার দুর্বল হয়ে পড়ে এবং সামান্য চাপেই ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়।

স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন, ‘ঢালাইয়ের মিশ্রণে সিমেন্টের পরিমাণ একেবারেই কম ছিল। রডের সেন্টারিংও ঠিক নেই। পিলারের ফিনিশিং খারাপ। সব মিলিয়ে কাজটি অত্যন্ত নিম্নমানের হয়েছে।’

এদিকে, চলমান কাজের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারের আত্মীয় পরিচয় দিয়ে নয়ন নামে এক ব্যক্তি স্থানীয়দের সঙ্গে দাম্ভিক আচরণ করেছেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, তিনি কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা হলে তা গুরুত্ব না দিয়ে উল্টো প্রভাব খাটানোর ভঙ্গিতে কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনুল ইসলাম জানান, ‘বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে কাউকে না জানিয়ে কাজ করা হয়েছে। পরে এসে দেখি বালু বেশি, সিমেন্ট কম দিয়ে ঢালাই করা হয়েছে। পিলারগুলো বাঁকা এবং দুর্বল—হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে।’

তিনি আরও বলেন, বিষয়টি উপজেলা প্রকৌশলী অফিসে জানানো হলে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি সরেজমিনে এসে কাজের নিম্নমানের সত্যতা পান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা সহকারী প্রকৌশলী মো. ফুয়াদ বলেন, ‘আমি সরেজমিনে গিয়ে ঢালাইয়ে সিমেন্টের স্বল্পতা এবং রডের সেন্টারিংয়ে সমস্যা দেখতে পেয়েছি। ঠিকাদারকে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকাবাসীর দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। তারা দ্রুত সঠিক মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সচেতন মহলের মতে, সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ নতুন নয়। তবে কঠোর নজরদারি, জবাবদিহিতা এবং কার্যকর তদারকি নিশ্চিত করা না গেলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে না।

Link copied!