× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:৫৭ পিএম

টিফিন খেতে বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:৫৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের লালপুরে টিফিনের বিরতিতে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ইয়ামিন নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

নিহত ইয়ামিন উপজেলার গৌরীপুর গ্রামের শুকুর আলীর ছেলে। সে স্থানীয় গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকতিয়ারুল ইসলাম জানান, শনিবার দুপুর ১টায় শিক্ষার্থীদের টিফিনের বিরতি দেওয়া হয়। বিদ্যালয় থেকে বাড়ি কাছাকাছি হওয়ায় অন্যান্য দিনের মতো ইয়ামিন টিফিন খেতে বাড়ির উদ্দেশে রওনা হয়। বিদ্যালয়ের গেট থেকে বের হয়ে ঈশ্বরদী-লালপুর মহাসড়ক পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা লালপুরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!