জরুরি মেরামত ও সংস্কার কাজের কারণে নাটোরের কয়েকটি এলাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।
সোমবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবার স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, নাটোর দপ্তরের আওতাধীন বাইপাস ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ দিন বাইপাস ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।


