× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৮:০৮ পিএম

বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বৃদ্ধের

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় গরুর গোয়ালঘরে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রেকসাদ আলী নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (২০ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ৫ নম্বর ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাইলকোনা ভূইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রেকসাদ আলী মৃত আফসার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেকসাদ আলী গরুর গোয়ালঘরে গিয়ে ভেজা হাতে ফ্যানের সুইচ দিতে গেলে হঠাৎ বৈদ্যুতিক শকে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার স্ত্রী মোছা. নাজমা বেগম বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পরে দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ অবগত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!