নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে তিনজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে মঙ্গলবার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল সোমবার বিকেল ৫টা পর্যন্ত।
আসনভিত্তিক মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর)
কায়সার কামাল (বিএনপি)
মো. লুৎফর রহমান ডিপ্টি (স্বতন্ত্র)
মো. আলকাছ উদ্দিন মীর (সিপিবি)
আনোয়ার হোসেন খান শান্ত (জাতীয় পার্টি)
গোলাম রব্বানী (বাংলাদেশ খেলাফত মজলিস)
আব্দুল মান্নান সোহাগ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
মো. বেলাল হোসেন (জেএসডি)
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)
অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক (বিএনপি)
মো. এনামুল হক (জামায়াতে ইসলামী)
মো. ফাহিম খান পাঠান (এনসিপি)
আবদুল কাইয়ুম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
মো. শরিফ উদ্দিন তালুকদার (ইসলামী ঐক্য জোট)
এবিএম রফিকুল হক তালুকদার (জাতীয় পার্টি)
মো. আবদুর রহিম (বাংলাদেশ খেলাফত আন্দোলন)
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া)
মো. রফিকুল ইসলাম হিলালী (বিএনপি)
দেলোয়ার হোসেন ভূঁইয়া (স্বতন্ত্র)
মো. খাইরুল কবির নিয়োগী (জামায়াতে ইসলামী)
মো. আবুল হোসেন তালুকদার (জাতীয় পার্টি)
মো. শামসুদ্দোহা (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ)
মো. জাকির হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী)
মো. লুৎফুজ্জামান বাবর (বিএনপি)
তাহমিনা জামান (স্বতন্ত্র)
হেলাল তালুকদার (জামায়াতে ইসলামী)
জলি তালুকদার (সিপিবি)
চম্পা রানী সরকার (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)
মো. মুখলেছুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
নেত্রকোনা-৫ (পূর্বধলা)
আবু তাহের তালুকদার (বিএনপি)
মাসুম মোস্তফা (জামায়াতে ইসলামী)
মো. নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
ওয়াহিদুজ্জামান আজাদ (জাতীয় পার্টি)
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৪৪ হাজার ৭৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৭ হাজার ২২২ জন, নারী ভোটার ১০ লাখ ৭ হাজার ৪৬৯ জন এবং হিজড়া ভোটার ৪০ জন।
জেলায় মোট ৬৭৬টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৮৪৩টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন