× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:৩২ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৩

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:৩২ পিএম

বলাইশিমুল ইউনিয়ন পরিষদ।    ছবি : সংগৃহীত

বলাইশিমুল ইউনিয়ন পরিষদ। ছবি : সংগৃহীত

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আনিসুর রহমান (আড়ালিয়া), আবুল কালাম (মাইজপাড়া) এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য কলি আক্তার। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, স্বাক্ষর যাচাই চলাকালে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়। উপজেলা প্রশাসনের প্রতিনিধি ঘটনাস্থল ত্যাগ করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বলে অভিযোগ রয়েছে।

আহত আনিসুর রহমান জানান, পরিস্থিতি জানতে গেলে তাকে ও আবুল কালামকে মারধর করা হয়। সংঘর্ষ থামাতে গেলে ইউপি সদস্য কলি আক্তারও হামলার শিকার হন।

অভিযুক্তদের মধ্যে তোফাজ্জল হোসেন ওরফে তাজ্জত, মাজেদুল হক ওরফে দীপক ও পারভেজ মিয়াসহ ১০-১২ জনের নাম উঠে এসেছে। তবে অভিযুক্তরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালী জানান, অভিযোগ খতিয়ে দেখা হবে।

ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন নাগরিকরা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!