× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০১:৫০ পিএম

চুরি হওয়া গরু ফিরিয়ে দিল চোরচক্র

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০১:৫০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া গ্রামের কৃষক তনু মিয়া (৪৮) অবশেষে তার চুরি হওয়া দুটি গরু ফিরে পেয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে তিনি তার বাড়ির সামনে ধানখেত থেকে গর্ভবতী গাভীটিকে উদ্ধার করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চরপাড়া গ্রামের একটি পুকুরপাড়ে কলাগাছের সঙ্গে বাঁধা অবস্থায় বাছুরটিকে পাওয়া যায়। চুরি হওয়ার চার দিন পর গরু দুটি ফিরে পাওয়ায় তনু মিয়ার দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান হয়েছে।

তনু মিয়া বলেন, ‘আমি একজন খুব সাধারণ মানুষ। আমার জানামতে, আমি কারো কোনো ক্ষতি করিনি। কে বা কারা আমার গরুগুলো নিয়ে গেছে, তা আমি জানি না। তবে এই কয়দিন আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, কারণ গরুগুলো আমি ফেরত পেয়েছি।’

এলাকাবাসী জানান, বিগত ১০-১৫ বছরের মধ্যে ঘাগড়া গ্রামে গরু চুরির কোনো ঘটনা ঘটেছে বলে তাদের মনে পড়ে না। তনু মিয়ার গরু চুরির ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর। কারণ, চুরি হওয়া গরু আবার ফেরত দেওয়ার ঘটনা তারা আগে কখনো শোনেননি। আগেকার দিনে শোনা যেত, চোরেরা গরু চুরি করে প্রথমে নিজেদের বাড়িতে রাখত। পরে গরুর মালিকেরা টাকা দিয়ে গরু ছাড়িয়ে আনতেন। এ ধরনের অপকর্ম প্রতিরোধ করতে এলাকাবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, গত রোববার (১১ জানুয়ারি) রাতে তনু মিয়ার গোয়ালঘর থেকে গরু দুটি চুরি হয়। সেদিন সন্ধ্যায় তিনি তার চারটি গরুকে গোয়ালঘরে বেঁধে রেখে ঘুমাতে যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে গরু বের করতে গিয়ে তিনি দেখেন, দুটি গরু নেই এবং গোয়ালঘরের দরজা খোলা। এতে তিনি বিচলিত হয়ে আশপাশে খোঁজাখুঁজি করলেও কোথাও গরুগুলোর সন্ধান পাননি। চুরি হওয়া গরুর মধ্যে একটি ছিল ছয় মাসের গর্ভবতী গাভী এবং অপরটি ছিল একটি এঁড়ে বাছুর।

রূপালী বাংলাদেশ

Link copied!