× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:২১ পিএম

নেত্রকোনায় বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ আটক ২

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:২১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা ১০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানাধীন নাজিরপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২ নম্বর আসামি মো. সফিকুল ইসলামের বাড়ি থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৯ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ১ কেজি করে মোট ৯ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।

আটককৃতরা হলেন, মো. মহরম আলী (২৫), মো. সফিকুল ইসলাম (২৪)। তারা উভয়েই নাজিরপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!