× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৩:২৯ পিএম

নেত্রকোণায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ১৪ জনের কারাদণ্ড

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৩:২৯ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৪ জন শ্রমিককে আটক করেছে যৌথবাহিনী। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের প্রত্যেককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তিনটি স্থানে অভিযান চালিয়ে এ শ্রমিকদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

অভিযানে ছাত্র সমাজের প্রতিনিধি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোতালেব হোসেন, সেনা ও পুলিশ সদস্যসহ যৌথবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

আটককৃত শ্রমিকরা হলেন- মো. আলামিন (৩৩), মো. হাতেম আলী (২৩), রবি দাস (৪৯), মো. মোস্তফা (৫৩), মো. আবুল কালাম আজাদ (২৪), মো. ওয়াসিম (৩০), মো. জাহাঙ্গীর আলম (৩৪), মো. মোফাজ্জল হোসেন (২৪), মো. মামুন হোসেন, মো. জুয়েল মিয়া (২৬), প্রাণতোষ (২০), মো. আনাস (২০), মো. হৃদয় হাসান (১৯) ও মো. হাফিজুর রহমান (২৫)। তারা সবাই দুর্গাপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ১৪ জন শ্রমিককে কারাগারে পাঠানো হয়েছে।

ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, "নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য আমাদের কাছে আগে থেকেই ছিল। সোমবার সকালের দিকে ছাত্র সমাজের প্রতিনিধি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে সোমেশ্বরী নদীর তিনটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় শ্রমিকরা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে বস্তায় ভরছিল। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

আরবি/জেডআর

Link copied!