× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১২:৫৬ এএম

টঙ্গীতে ফোমের দোকানে আগুন, কাজ করছে ৭ ইউনিট

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১২:৫৬ এএম

আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি : রূপালী বাংলাদেশ

আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি : রূপালী বাংলাদেশ

টঙ্গীতে এলাকায় একটি ফোমের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের সাতটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করে বাজারের একটি অংশে আগুনের শিখা দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বাজার এলাকায় ঘনবসতিপূর্ণ দোকানপাট থাকায় আগুন যাতে পাশের দোকান বা স্থাপনায় ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক থেকে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!