× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:৪৯ পিএম

নেত্রকোনায় প্রতারণার অভিযোগে নারীসহ আটক ৬

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:৪৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনায় দরিদ্র মানুষের কাছে স্বল্পমূল্যে ভোগ্যপণ্য ও স্বাস্থ্যসেবা দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

সদর উপজেলার রৌহা ইউনিয়নের বালিজুড়ী গ্রামে সোমবার (৬ এপ্রিল) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘আসক ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের কার্ডধারী সদস্যদের হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন: সভাপতি জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, টিম লিডার সপ্না আক্তার এবং কর্মী নাঈম মিয়া, মীম আক্তার ও রুনা আক্তার।

পুলিশ জানায়, তারা বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করছিলেন।

এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Link copied!