× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ১০:৫০ এএম

নেত্রকোনায় ৪৭৫০ পিস ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ১০:৫০ এএম

ছবি :  রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে মামা-ভাগ্নেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়।

সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ-দূর্গাপুর সড়কের প্রদীপ পণ্ডিতের বাড়ির পশ্চিম পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় ৪ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন- মো. হাবিবুর রহমান (৫৩) ও তার ভাগ্নে মো. রমজান আলী (৩২)। তারা উভয়েই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বাসিন্দা।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।

রূপালী বাংলাদেশ

Link copied!