× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৩:২৩ পিএম

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৩:২৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

রোববার (১০ মে) সকাল ৯টার দিকে বিদ্যালয়ের দেয়ালের দক্ষিণ পাশের পরিত্যাক্ত একটি খোলা টিনশেড ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। যুবকের নাম আনাছ আলী (৩০)।
সে উপজেলার জগন্নাথপুর (আলিয়াবাদ) গ্রামের মৃত আজমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনাছ আলী বিগত কয়েক বছর যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘুরাফেরা করতেন।

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Link copied!