× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:৩৪ পিএম

‘ন্যায়ের পক্ষে রাজনীতি করতে চাই’

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:৩৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইঅ্যাব) আহ্বায়ক ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, ‘আমরা রাজনীতিটা ন্যায়ের পক্ষে করতে চাই। আমাদের দলের লোকও যদি অন্যায় করে আমি তার পক্ষে থাকব না। সেটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই।’

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হিন্দুত্ববাদী রাজনীতি আমরা বিশ্বাস করি না, ইসলামের নাম নিয়ে রাজনীতি করবে সেটাও আমরা চাই না। ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার। সেই নীতিতে শহীদ জিয়া বিশ্বাস করতেন। আমরাও বিশ্বাস করি। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা নিউজ করবেন অবশ্যই। কিন্তু অপপ্রচার করবেন না। আমরা খারাপ কিছু করলে নেগেটিভ নিউজ অবশ্যই করবেন। আমরা তো মানুষ, আমরা ভুলও করতে পারি। কিন্তু আমরা অনেক পজিটিভ কাজও করি। সেটাও নিউজ করুন।’

মতবিনিময় সভায় নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সোহেল পারভেজ, সদস্য সচিব এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বক্তৃতা দেন। এতে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম।

এর আগে তুহিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

Link copied!