× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:১৩ পিএম

জামায়াতে যোগ দিলেন আ.লীগ-বিএনপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:১৩ পিএম

জামায়াতে ইসলামীতে যোগদান। ছবি : রূপালী বাংলাদেশ

জামায়াতে ইসলামীতে যোগদান। ছবি : রূপালী বাংলাদেশ

নীলফামারীতে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের ভবানন্দহাট এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় তাদের মালা পরিয়ে বরণ করেন নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।

যোগদানকারীদের মধ্যে ছিলেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মন্টু রাম রায়, বিএনপি নেতা সম্রাট, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, ৬ নম্বর ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি গোলাম মোস্তফা। এ ছাড়া বিএনপি, ছাত্রদল ও ইসলামী আন্দোলনের ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

যোগদানকারীরা জানান, নিজেদের রাজনৈতিক দলে যথাযথ মূল্যায়ন না পাওয়া এবং জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এ দলে যোগ দিয়েছেন। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে অন্যান্য দলের দৃশ্যমান অবস্থান না থাকার কারণে তারা হতাশ ছিলেন। তারা দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন এবং ‘হ্যাঁ’ ভোট বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ বলেন, ‘বিভিন্ন দলের নেতাকর্মীরা দুর্নীতি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে জামায়াতে যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন যোগদানকারীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।’

অনুষ্ঠানে চওড়া বড়গাছা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ।

Link copied!