ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভোট দিলেন সুবর্ণচরের নির্যাতনের শিকার সেই নারী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:৫০ পিএম
প্রতীকী ছবি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দেয়ায় নোয়াখালীর সুবর্নচরে এক নারীর বাড়িতে হামলা চালিয়ে সন্তানদের সামনে তাকে পালাক্রমে ধর্ষণ করেছিল স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মী। এবারও নির্যাতনের শিকার সেই নারী ভোট দিলেন পছন্দের প্রতীক ধানের শীষে।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দেন তিনি।

নির্যাতনের শিকার সেই নারীর স্বামী বলেন, সকালে আমরা পরিবারের সবাই ভোট দিয়েছি। এতে আমরা আনন্দিত। আমরা চাই যে প্রতীকে ভোট দেয়ায় আমাদের পরিবারের ওপর নারকীয় অবস্থা নেমেছিল, সেই প্রতীক যেন এবার জয়ী হয় এবং সরকার গঠন করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি নির্যাতনের সেই ঘটনায় নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক ফাতেমা ফেরদৌস ১০ আসামিকে মৃত্যুদণ্ড ও ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে রায় এখনও কার্যকর হয়নি।