ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবনার পাঁচটি আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০২:৫১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। রোববার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়। যাচাই-বাছাইয়ে ৩২ প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন পাবনা-১ আসনে (সাঁথিয়া-বেড়ার একাংশ) স্বতন্ত্র প্রার্থী ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার মিরু এবং তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হাজি ইউনুস আলী।

পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা। পাবনা-২ আসনে (সুজানগর-বেড়ার একাংশ) গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিন। পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) স্বতন্ত্র প্রার্থী ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

তবে পাবনা-৫ (সদর) আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।