× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:২৩ এএম

পাবনায় শিয়ালের মাংস খাসি বলে বিক্রির চেষ্টা, পালিয়েছে কসাই 

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:২৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে শিয়ালের মাংসকে ‘খাসির মাংস’ বলে বিক্রির চেষ্টা করার অভিযোগে ধরা পড়েছে এক কসাই। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, হরিপুর আফজালপাড়া গ্রামের আশু কসাইয়ের ছেলে আশরাফুল ইসলাম বাড়ির পাশে ফাঁদ পেতে শিয়াল ধরেন। শিয়াল ধরা পড়ার পর নিজেই সেটি জবাই করে মাংস বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান। তবে মাংসের রঙ অতিরিক্ত লাল হওয়ায় স্থানীয় ক্রেতারা সন্দেহ করেন।

পরবর্তীতে আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন, এটি খাসি নয়, বরং শিয়ালের মাংস। বিষয়টি জানাজানি হলে আশরাফুল কৌশলে পালিয়ে যান। পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা মাংস উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন জানান, আশরাফুল নামের ওই কসাই মাংস বিক্রি করতে গেলে স্থানীয়রা সন্দেহ করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করা হয়েছে, তবে পুলিশ পৌঁছানোর আগে অভিযুক্ত পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া চলমান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশরাফুল শিয়াল ধরে সেটি বাজারে বিক্রি করার চেষ্টা করেছিলেন। মাংসটি শনাক্ত হওয়ার পর তা মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!