পাবনা-৫ সদর আসনের ভোট পুনর্গণনা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে পাবনা শহরের বাস টার্মিনাল এলাকায় দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান অভিযোগ করে বলেন, ভোট গণনা সংক্রান্ত অনিয়মের পাশাপাশি দলীয় কর্মীদের ওপর হামলা ও দলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। নির্বাচন পরবর্তী জামায়াত সমর্থকদের ঘরবাড়িতে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এস এম সোহেল, পাবনা সদরে আমির আব্দুর রবসহ অন্যান্য নেতাকর্মী।


