× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৮:৫৯ পিএম

নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত আসনে এমপি হতে চান পাবনার মিতা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৮:৫৯ পিএম

ঈশ্বরদীর মহিলা দল নেত্রী ললিতা গুলশান মিতা।

ঈশ্বরদীর মহিলা দল নেত্রী ললিতা গুলশান মিতা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। এবার আলোচনার কেন্দ্রে সংসদের সংরক্ষিত নারী আসন। ইতোমধ্যে এ আসনের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। এ প্রেক্ষাপটে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেত্রীদের মধ্যে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

পাবনা–সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন পেতে চেষ্টা করছেন একাধিক নেত্রী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পাবনার ঈশ্বরদীর মহিলা দল নেত্রী ললিতা গুলশান মিতা। তিনি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। শিক্ষা, সংস্কৃতি ও নারী উন্নয়নে ভূমিকা রাখার মাধ্যমে তিনি ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন।

পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের আলমগীর কবিরের স্ত্রী মিতা দুই ছেলে ও এক মেয়ের জননী। তিনি মৃত ডা. মোশাররফ হোসেন ও রোজী হোসেন দম্পতির কন্যা। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। ইংরেজিতে মাস্টার্স করেছেন এবং বর্তমানে এলএলবি অধ্যয়ন করছেন।

১৯৯৫–৯৬ সালে ঈশ্বরদী সরকারি কলেজে পড়াশোনার সময় তিনি কলেজ শাখা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক। পাশাপাশি ঈশ্বরদীর বাঁশেরবাদা ডিগ্রি (অনার্স) কলেজের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি পাবনা জেলা ও ঈশ্বরদী পৌর শাখারও গুরুত্বপূর্ণ পদে আছেন।

এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর শের-ই-বাংলা নগর থানা মহিলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতিও ছিলেন।

মিতা একজন নারী উদ্যোক্তা হিসেবে স্বর্ণপদকসহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি প্রায় এক হাজার নারীর কর্মসংস্থান সৃষ্টির একটি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন দুর্যোগকালেও ব্যক্তিগত উদ্যোগে সহায়তা করেছেন।

তার স্বামী আলমগীর কবিরও রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তাদের বড় ছেলে মাহির তাজুয়ার ভুবন ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত এবং বর্তমানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছেন। একমাত্র মেয়ে আয়শা আঞ্জুমান কবির সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছেলে মমিন তাজুয়ার গালিব ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ৮ম শ্রেণিতে পড়ছে।

প্রতিক্রিয়ায় ললিতা গুলশান মিতা বলেন, ‘বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়াতে চাই। এজন্য সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছি। ইতোমধ্যে দলের চেয়ারম্যান বরাবর আবেদন করেছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।’

Link copied!