ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরদী কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ-ভাঙচুর, মামলা দায়ের

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ঈশ্বরদী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মীর আছেম খালেদ বিন পার্থিব।

মামলায় ঈশ্বরদী উপজেলা শাখার ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা ছাত্রশিবিরের সেত্রেটারি, কলেজ শাখার সভাপতি, সেক্রেটারিসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার জেরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এ সময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুর ও কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।