ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পটুয়াখালীতে বিএনপি নেতা জাকিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৫:২৫ পিএম
জাকির হোসেন মঞ্জুর। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন মঞ্জুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

গত বুধবার (৩১ ডিসেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে পূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, জাকির হোসেন মঞ্জু পুনরায় দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে দুমকি উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন।