ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

​মির্জাগঞ্জ আ.লীগের যুগ্ম সম্পাদক মল্লিক গ্রেপ্তার

​মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৪:০৫ পিএম
আনোয়ার হোসেন বাবুল মল্লিক। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল মল্লিককে (৬২) গ্রেপ্তার করেছে  ‍পুলিশ।

​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদখালী বন্দর বাজার মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বাবুল মল্লিক উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত আজাহার আলী মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

​অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মো. ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত বাবুল মল্লিকের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর মামলা রয়েছে। ​তিনি ২০২৩ সালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলার এজাহারভুক্ত  এবং ​২০২৪ সালের দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলার অন্যতম সন্দেহভাজন আসামি।

​মির্জাগঞ্জ থানার ওসি মো. আব্দুস ছালাম বলেন, ​‘অপারেশন ডেভিল হান্ট- ফেজ-২-এর আওতায় দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’