× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৬:১৮ পিএম

এনসিপির কেন্দ্রীয় নেতা শাহিনের তোরণে দুর্বৃত্তদের আগুন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৬:১৮ পিএম

আগুনে ক্ষতিগ্রস্ত এনসিপি নেতার তোরণ। ছবি- রূপালী বাংলাদেশ

আগুনে ক্ষতিগ্রস্ত এনসিপি নেতার তোরণ। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালী বাউফলে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিনের একটি তোরণ আংশিকভাবে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে বাউফল পৌরসভার পশ্চিম সীমানায় নির্মিত তোরণটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে তোরণটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাউফলের বিভিন্ন সড়কে আমার নাম ও ছবি সংবলিত কয়েকটি তোরণ নির্মাণ করা হয়েছিল। আগুন দিয়ে তোরণ পোড়ানো যাবে, কিন্তু মানুষের ভালোবাসা পোড়ানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘যারা আমার তোরণ পোড়ানোর চেষ্টা করেছেন তারা ভালো করেননি। এসব নিন্দনীয় কাজ করে আমাদের দমিয়ে রাখা যাবে না। এনসিপি গণমানুষের হৃদয়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।’

Link copied!