× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ১১:১৭ এএম

পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ গ্রেপ্তার ১

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ১১:১৭ এএম

আটক রোমান মোল্লা (৩৫)।  ছবি- রূপালী বাংলাদেশ

আটক রোমান মোল্লা (৩৫)। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতুর টোলপ্লাজায় পুলিশের নিয়মিত তল্লাশিতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম রোমান মোল্লা (৩৫)। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার শ্যামচাঁদ গ্রামের হারুন মোল্লার ছেলে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮২ হাজার ৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।

দুমকি থানার এসআই আবু তালেব জানান, টোলপ্লাজায় স্থাপিত চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় রোমানের কাছ থেকে গাঁজার বস্তাটি উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে জব্দ তালিকা প্রস্তুত করে তাকে থানায় নেওয়া হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!