× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:১১ এএম

মিছিল শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার ছাত্রদলকর্মী

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:১১ এএম

আহত সাইফুল ইসলাম হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

আহত সাইফুল ইসলাম হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের দুই গ্রুপের হামলার প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল শেষে বাড়ি ফেরার পথে এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত সাইফুল ইসলাম খান (২৫) সদর উপজেলার হুলারহাট এলাকার আলী আকবরের ছেলে এবং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি। 

জানা গেছে, ছাত্রদলের কর্মসূচি শেষে নিজ বাড়ি হুলারহাটে ফেরার পথে পিরোজপুরের রাণীপুর এলাকায় পৌঁছালে জিসান ফকিরসহ অজ্ঞাত ৮–৯ জন তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় পিরোজপুর জেলা ছাত্রদল উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। সংগঠনের নেতারা বলেন, আহত সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, ছাত্রদল কর্মীর উপরে গুপ্ত হামলা হয়েছে। বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে অনেক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে সাইফুল। তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনের কাছে দাবি জানাই রাতের ভেতরে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। 

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. মাহমুদ হাসান বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত জিসান ফকিরের বিরুদ্ধে পূর্বে ওয়ারেন্ট রয়েছে বলেও জানা গেছে।’
 

Link copied!