রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় বাস ডুবে নিহত ১৮ বাসযাত্রীর পরিবারকে ২৫ হাজার করে টাকা সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাসডুবিতে নিহত রাজবাড়ীর ১৮ জনের পরিবারের কাছে সরকারি সহায়তার ২৫ হাজার টাকা এবং দুজন আহতকে ১৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
একই সঙ্গে এ ঘটনায় নিহত কুষ্টিয়া জেলার চারজনসহ গোপালগঞ্জ, দিনাজপুর, ঢাকা ও ঝিনাইদহ জেলার একজন করে নিহত ৮ জনের টাকা ওইসব জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, দুর্ঘটনায় নিহত ২৬ জনের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


