ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৮

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৩:৫৬ পিএম
​​​ছবি- সংগৃহীত

রাজশাহীতে পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১৮ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক মামলায় ৭ জন ও অন্যান্য মামলায় ১০  জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।