ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহী-৫ আসনে বিএনপি প্রার্থী নির্বাচিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:৫৩ এএম
অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানা গেছে।

ফলাফলে দেখা যায়, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৮ শত ৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েতে ইসলামের প্রার্থী মাওলানা মনজুর রহমান দাঁরিপাল্লা প্রতিকে পেয়েছেন ৭২ হাজার ৫ শত ৩৩ ভোট।

অপরদিকে, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রাথী আলতাফ হোসেন মোল্লা একতারা প্রতিকে  ৯‘শ ২৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল ঘোড়া প্রতিকে ২৪’শ ৭৪ ভোট।

আরেক স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার রেজাউল করিম ফুটবল প্রতিকে ৬ হাজার ৩শ ৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী রায়হান কাওসার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪শ ৩৮ ভোট ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের পার্থী রুহুল আমীন হাত পাখা প্রতিকে পেয়েছে ৬শ ১০ ভোট।

এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ৫৩ হাজার ১৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৬৭০ ও নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৪৯৯ এবং হিজরা ভোটার ৫ জন।