× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৮:২৯ এএম

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৮:২৯ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজশাহীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১৪ মে) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের শাখা-প্রশাখা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ পরিচালনা করা হবে।

এ কারণে আজ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো:  মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের সম্পূর্ণ এলাকা, কড়াইতলা মোড়, দয়ারাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ এলাকা, পশ্চিম বুধপাড়া এবং উৎস ব্লক ফ্যাক্টরি সংলগ্ন এলাকা।

সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!