× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৬:১৩ পিএম

রাঙামাটিতে মৃত হাতির দেহের বিভিন্ন অংশ কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৬:১৩ পিএম

মৃতহাতি। ছবি : রূপালী বাংলাদেশ

মৃতহাতি। ছবি : রূপালী বাংলাদেশ

রাঙামাটির লংগদুতে মৃত হাতির দেহ থেকে বিভিন্ন অংশ কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৬ এপ্রিল) রাতে লংগদু উপজেলার ভাসান্যাদম এলাকায় এ ঘটনাটি ঘটে। এর আগে অসুস্থ অবস্থায় রোববার সকালে মারা যায় বন্যহাতিটি। বন বিভাগের অবহেলার কারণে মৃত হাতিটির দেহের অংশ কেটে নেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

জানা যায়, রোববার হাতিটি মারা গেলে আশপাশে দাঁড়িয়ে শোকে প্রহরায় ছিল হাতির এক হস্তিনী সঙ্গী। এতে হস্তিনীর আক্রমণাত্মক পরিস্থিতির মুখে এদিন হাতির মৃতদেহের কাছে যাওয়া সম্ভব নয় বলে জানান বন ভিাগের লোকজন। ফলে ঘটনাস্থলেই পড়ে থাকে হাতির মৃতদেহ। কিন্তু সোমবার হাতিটির মৃত্যু নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর দেহটি মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলেও হাতির মৃতদেহের নিরাপত্তায় ঘটনাস্থলের আশপাশে কোনো রকম টহল ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তার সুযোগে রাতেই সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত মৃতহাতির দেহ থেকে একটি রান, শুঁড় ও দাঁত কেটে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

তবে মৃত হাতিটির দাঁত ছিল না বলে দাবি করে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ।

তিনি বলেন, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত প্রবল ঝড়ো হাওয়ার কারণে আমাদের লোকজন ঘটনাস্থলে যেতে পারেননি। এ সুযোগে রাতে দুর্বৃত্তরা জঘন্য ঘটনাটি ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্বৃত্তদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সোমবার সকালে হাতিটির মৃত্যু নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য চট্টগ্রাম থেকে ৪ সদস্যের একটি ভেটিরিনারি দল ঘটনাস্থল গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে হাতিটি মাটিতে পুতে ফেলা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!