ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:৩০ এএম
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে তিনি তার গ্রামে পৌঁছান।

কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন জামায়াতের আমির। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন তিনি কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।

কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা জাতিকে বিভক্ত করব না। আবু সাঈদ যে দায়িত্ব আমাদের হাতে দিয়েছেন, আমরা তা পালন করব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—জীবন যাবে, কিন্তু দেশের সম্মান কখনোই ক্ষুণ্ণ হতে দেব না।’

এই সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনসহ ১০ দলীয় জোটের অন্যান্য নেতারা।