শহীদ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বগুড়া থেকে সরাসরি আবু সাঈদের বাড়িতে আসেন তিনি।
শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামে তারেক রহমান পৌঁছালেন এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। কবর জিয়ারতের পর আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও ভাই আবু হোসেনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকসহ রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।
তিনি বলেন, কেবল আবু সাঈদকে মৃত্যু দিবসে স্মরণ এবং তার কবর জিয়ারতের মধ্যে থাকলেই চলবে না, তার আত্মাত্যাগের শিক্ষাটাকে বাস্তবে রূপান্তর করার জন্য আমাদের সবাইকে উজ্জীবিত হতে হবে। তাহলেই আমার মনে হয়, আবু সাঈদের আত্মা শান্তি পাবে।
কবর জিয়ারত শেষে তারেক রহমান রংপুরের ঈদগা মাঠের উদ্দেশ্যে রওনা দেন। এখানে তিনি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। দীর্ঘ ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান রংপুরে আসলেন।
-20260130122155.webp)

