ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাতক্ষীরায় চার ইয়াবা পাচারকারীকে গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:৪১ এএম
গ্রেপ্তারকৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরায় চার ইয়াবা পাচারকারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পৌরসভার গড়েরকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরার ইয়াবা কারবারি আনজু আরার তিনপুত্র আজিজুল ইসলাম, আসিফ হোসেন, আজমির হোসেন এবং একই এলাকার রেজাউল ইসলামের পুত্র মামুন।

সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প জানায়, ইয়াবা কারবারি মোছা. আনজু আরা দীর্ঘদিন ধরে তার তিন পুত্রকে সঙ্গে নিয়ে ইয়াবা ব্যবসা পরিচালনা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সদর সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চারজনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরে তাদের বাড়ি তল্লাশি করা হলে কিছু ধারালো অস্ত্র, ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়।

সেনা ক্যাম্প আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করছিল এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ পূর্বেও গ্রেপ্তার হয়েছিল। উদ্ধারকৃত সব আলামতসহ আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।