× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আব্দুল মোমিন, সাতক্ষীরা

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০১:০৩ পিএম

সাতক্ষীরায় উপজেলা নির্বাচনেও একচ্ছত্র আধিপত্য চায় জামায়াত

আব্দুল মোমিন, সাতক্ষীরা

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০১:০৩ পিএম

সাতক্ষীরার সাতটি উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার সাতটি উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই বিপুল ভোটে বিজয়ের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও পূর্ণ আধিপত্য বিস্তারের পথে হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচনের বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে জেলার ৭টি উপজেলা পরিষদেই আগেভাগে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করে চমক সৃষ্টি করেছে দলটি। 

ইতিমধ্য মনোনয়ন চূড়ান্ত করার পাশাপাশি প্রার্থীদের প্রচারের বিষয়েও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি জেলা জামায়াতের আমির ও নির্বাচন বিভাগীয় দায়িত্বশীলদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। প্রতিটি উপজেলাতেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলটির হেভিওয়েট ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের মনোনয়ন দিয়ে নির্বাচনি লড়াইয়ের মাঠ নিজেদের দখলে রাখার কৌশল নিয়েছে তারা।

সাতক্ষীরা সদর

ঘোষিত তালিকা অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান শহীদ হাসানকে প্রার্থী করা হয়েছে। তার সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজিয়া সুলতানা। 

তালা

এই উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক। তার সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কলারোয়া

এই উপজেলায় চেয়ারম্যান পদে জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ওমান গণি, ভাইস চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা বেগমকে নিয়ে নির্বাচনি প্যানেল সাজানো হয়েছে। 

দেবহাটা

এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মাহবুবুল আলমকে। তার সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে হাফেজ ইমদাদুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন সুলতানা নির্বাচন করবেন। 

আশাশুনি

এই উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক এমপি মাওলানা রিয়াছাত আলীর পুত্র মাওলানা নূরুল আবছার, ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শরিফা মনির মনোনয়ন পেয়েছেন।


শ্যামনগর

উপকূলীয় এই উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দীন মাহমুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক নূরুন্নাহার ইতিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কালিগঞ্জ

এই উপজেলায় চেয়ারম্যান পদে লড়বেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। আর ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক আব্দুর রউফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়নাব পারভীনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্থানীয় রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, সাতক্ষীরা জেলা জামায়াতের শক্তিশালী ঘাঁটি হিসাবে পরিচিত। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার সবকটি আসনে জয় পাওয়ায় দলটির স্থানীয় নেতাকর্মীদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। জাতীয় পর্যায়ের সাফল্যের পর স্থানীয় সরকারেও কোনো পদ ছাড়তে নারাজ তারা। তাই আগেভাগে রণকৌশল সাজিয়ে ভোটারদের কাছে প্রার্থীদের পরিচিতি ও ভাবমূর্তি তুলে ধরার প্রক্রিয়া শুরু করেছে।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, অভিজ্ঞ ও সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিদেরই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থীরা এখন থেকেই সাধারণ ভোটারদের কাছে গিয়ে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরতে পারবেন, যা ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে জয়ী হতে সুবিধা দেবে।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল জানান, মনোনীত প্রার্থীদের প্রচারের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থীরা সংশ্লিষ্ট উপজেলা সংগঠনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন।

Link copied!