সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মহাসিন কবির (৩৬) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি গুরত্বর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহাসিন কবির শ্রীউলা এলাকার মৃত সালাম সরদারের ছেলে। তিনি শ্রীউলা ইউনিয়নে শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
হাসাপাতালে চিকিৎসাধীন মহাসিন কবির বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে একটি সেলুনের দোকানের সামনে বসে ছিলেন মহাসিন কবির। ওই সময় শ্রীউলা আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন আহমেদ লাকির অনুসারী নাছিম, বাবুল, জাহাঙ্গীর, সবুজসহ ৬/৭ জন লোক তার উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় তারা লোহার রড ও চাইনিজ কুরাল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামালার এক পর্যায়ে মাটিয়ে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
মহাসিন কবিরের বড় বোন ফাহিমা খাতুন বলেন, ‘ভাই বিএনপি সমর্থক হওয়ার কারণে দীর্ঘ ১৭ বছর এলাকার বাহিরে ছিলেন। ওই সময় বেশ কয়টি মিথ্যা মামলায় জেল খেটেছে সে কয়েকবার। গেল ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে সে বাড়িতে ফিরে আসে। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন শেষে স্থানীয় বিএনপি নেতাদের সমঝোতায় আওয়ামীলীগ নেতারা বাড়ি ফিরতে শুরু করে। আজ সন্ধ্যার পর ভাই মহাসিন বাড়ি থেকে কিছু দুরে একটি সেলুনের দোকানের পাশে বসা ছিল। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। এতে তার ডান পা ও বাম হাত ভেঙে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি তাকে সদর হাসপাতালে ভর্তি করেন।’ এ ঘটনায় জড়িতদের আইনের আওয়তার এনে বিচার দাবি করেন তিনি।
মহাসিনের স্ত্রী খুশি বেগম জানান, বিএনপি করার কারণে তার স্বামীর সাথে স্থানীয় বিএনপি নেতাদের সাথে বিরোধ ছিল দীর্ঘদিনের। সম্প্রতি ওই আওয়ামী লীগ নেতারা বাড়ি ফিরতে শুরু করে। এরপর থেকে তারা হুমকি দিচ্ছিল। আজ সন্ধ্যায় তার সুযোগ বুঝে তার ওপর হামলা চালায়।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে জেলা যুবদলের সাবেক তথ্যবিষায়ক সম্পাদক শামিম রেজা জানান, ওই এলাকায় লাকি বাহিনী বলে একটি আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন আছে। কিছুদিন আগে তারা তাকে হত্যার হুমকি দেওয়ার কারণে তিনি প্রাণ ভয়ে এলাকা ত্যাগ করেছেন। আজ তারা তার সহকর্মীকের পিটিয়ে জখম করেছেন। তিনি হামলাকারীদের আইনের আওয়তায় এনে বিচার দাবি করেন।
তিনি আরও জানান, লাকিবাহিনী ২০১৩ সালে তার বাবা আব্দুল হাকিম সরদারকে বল্লব মেরে হত্যা করেছে। সম্প্রতি তারা বাড়িতে ফিরে মাকে মামলা তোলার জন্য হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে তিনি জেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলেও কোনো সুরাহা পাননি বলে অভিযোগ করেন তিনি।
সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মমতাজ মজিদ জানান, রোগীর ডান পা ভাঙাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশাশুনি থানার ওসি শামিম আহমেদ খান জানান, শ্রীউলা এলাকার মারামারি হয়েছে বলে তিনি শুনেছেন। আহত ওই যুববকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যান্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এ ঘটনায় জড়িতরা পলাতক থাকার কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
-20260410155026.webp)

